২১ আগস্ট আর কিছু জানতে চাননি স্তব্ধ শেখ রেহানা
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার
‘হাসিনা : আ ডটার’স টেল’ প্রামাণ্যচিত্রে বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মায়ের ছবি হাতে শেখ রেহানা।
২১ আগস্ট, ২০০৪! সেদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বর্বর গ্রেনেড হামলা চালানো হয়েছিল, সেই সমাবেশে যোগ দিতে চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানাও। কিন্তু বড় বোন শেখ হাসিনা সেদিন তাকে বাসাতেই রেখে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিজীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত “হাসিনা : আ ডটার’স টেল” প্রামাণ্যচিত্রে সেই দিনটির কথা স্মরণ করেছেন শেখ রেহানা। শোকের মাস উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনসহ আটটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ প্রামাণ্যচিত্রটি প্রচার করা হয়।
স্মৃতিচারণে শেখ রেহানা জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার পর ধানমন্ডির সুধা সদনে বসে তিনি নানা খারাপ খবর পাচ্ছিলেন। এর মধ্যে বড় বোন শেখ হাসিনা যখন প্রাণে বেঁচে ফিরলেন, তাতেই তিনি যেন সব ফিরে পেয়েছিলেন। সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেদিন ভয়ঙ্কর সন্ত্রাসের শিকার হন; আর সেই হামলার মূল লক্ষ্য ছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
২০০৪ সালের ২১ আগস্ট ছোট বোনকে বাসায় রেখেই সেই সমাবেশে যোগ দিয়েছিলেন তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। প্রামাণ্যচিত্রে শেখ রেহানা বলেন, ‘‘আমি খুব অনুরোধ করলাম আপাকে, ‘আপা আমি যাই তোমার সাথে আজকে।’ তো উনি বললেন, ‘না, তুমি বাসায় থাকো, তোমার যেতে হবে না।’ ‘না, আমি যাই তোমার সাথে, আজকে যাব আমি।’ আপা বললেন, ‘না তুমি যাবা না’। আমি তখন অভিমান করে, খুব রাগ করে ছোটবেলার মতোই ধামধুম করে ঘরের ভেতর চলে গেলাম।’’
এর মধ্যে বাসায় কয়েকজন মেহমান আসেন জানিয়ে শেখ রেহানা বলেন, “আপা বললেন, ‘ওনাদের তুমি চা-নাস্তা খাওয়াও, গল্প করো, আমি এখনই আসব।”
মেহমানদের সঙ্গে কথা বলতে বলতেই টেলিভিশনে সমাবেশে হামলার খবর পান শেখ রেহানা। ‘ওই ঘটনা দেখে আমি (বাসার) নিচে চলে আসি। ওর মধ্যে খবর আসছে যে আপা (শেখ হাসিনা) নাই।’
শেখ রেহানা বলেন, ‘এর মধ্যে আপার গাড়িটা সুধা সদনে এলো, এসে দাঁড়াল। আমি সেখানে দাঁড়ানো। দেখলাম আপার সমস্ত শরীরে, শাড়িতে, মুখে, চোখে রক্ত ভরা। আমি আস্তে আমার আঁচলটা দিয়ে এগুলো মুছে আপাকে ধরে ভেতরে আনলাম।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

