২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ৯ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৩ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল বাড়ছেই। ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণ গেছে আরো ৯ জনের। রাজধানীতে ৬ মাসের এক অন্তঃসত্ত্বা ও দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া মাদারীপুর, কুমিল্লা ও খুলনায় দুই নারীসহ মারা গেছেন তিনজন ডেঙ্গু রোগী। গতরাতে বরগুনায় আরো এক নারীর মৃত্যু হয়।
এদিকে, দেশের বেশ কয়েকটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট থাকলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সংকট সমাধানে চার লাখ বোতল কিট আনা হয়েছে।
আতঙ্কের ডেঙ্গু যেন প্রতিনিয়তই দেখাচ্ছে তার ভয়ংকর রূপ। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা ঠিক তেমনি দীর্ঘ হচ্ছে মৃতের তালিকাও। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতাল।
সোমবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান শারমিন আক্তার নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। শারমিনের গ্রামের বাড়ি জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায়।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৮৩জন। একই সময়ে ছাড়পত্র নিয়েছেন ৩০৮জন রোগী।
মাদারীপুরের শিবচরে পোশাক শ্রমিক রিপন হাওলাদারের বাড়িতে চলছে শোকের মাতম। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাজধানী থেকে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে নিজ বাড়ি রাজারচর গ্রামে যান তিনি। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার কাটানিসা গ্রামে আনোয়ার হোসেন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যায় সে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এদিকে, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়লেও ডেঙ্গু পরীক্ষার কীট সংকটের অভিযোগ রয়েছে নীলফামারী ও যশোরে।
এছাড়া, ঝিনাইদহ, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ ও ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম





