ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২৩:৫৪:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

২৪ ঘন্টায় দেশে শীতজনিত রোগে আক্রান্ত ৩১৩০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

সারাদেশে গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৩১৩০ জন। এদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ৬শ ৪৯ জন। ডায়রিয়ায় ১ হাজার ৫শ ৭৫ জন এবং অন্যান্য অসুখে (জন্ডিস ,আমাশয়, চোখের প্রদাহ , চর্মরোগ, জ্বর) ৯ শ ০৬ জন। দেশের ২৯৬টি উপজেলার থেকে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, সারাদেশে গত নভেম্বর থেকে এ পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৮শ ২৭ জন। এরমধ্যে ৮৬ হাজার ৭শ ৭৪ জন শাসতন্ত্রের সংক্রমণে, ডায়রিয়ায় ২ লাখ ০৪ হাজার ৪শ ৯৫ জন এবং অন্যান্য অসুস্থতায় ২ লাখ ২৫ হাজার ৫শ ৫৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬১ জন।