ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

২৭ ও ২৮ জুন যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার

২৭ ও ২৮ জুন যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

২৭ ও ২৮ জুন যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

পবিত্র ঈদুল আজহার আগে সরকারি ছুটির মধ্যে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকাসহ কিছু এলাকায় সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে। 

আজ বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।

এগুলো হলো-ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা।

ওই নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয় এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে পরিচালিত হবে।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব এলাকার ব্যাংকের শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে বলে ওই নির্দেশনায় আরও বলা হয়।