ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১২:২০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

২৭-২৮ জুলাই শতাব্দীর দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৫ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার

আগামী ২৭ জুলাই এবং বিশ্বের কয়েকটি দেশে ২৮ জুলাই শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্বকাল হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট।

 

জ্যোতির্বিজ্ঞানী বলছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে লালচে রং ধারণ করবে চাঁদ। আর চাঁদের এই অবস্থার নাম দেওয়া হয়েছে ‘ব্লাড মুন’। এ সময় চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকাটি অতিক্রম করবে। তাই চন্দ্রগ্রহণটি দীর্ঘ সময় ধরে চলবে। একই কারণে চাঁদের পৃষ্ঠে লালচে আভার সৃষ্টি হবে।

 

এ দৃশ্য ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো থেকে দেখা যাবে। এশিয়ার বেশিরভাগ দেশ থেকে ২৭ জুলাই দিনগত মধ্যরাতের পর অথবা ২৮ তারিখ ভোর থেকে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।