২৮ ডিসেম্বরের পরে ‘সুরক্ষা’য় বুস্টার ডোজের তথ্য মিলবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভ্যাকসিন নিবন্ধনের প্লাটফর্ম ‘সুরক্ষা’য় বুস্টার ডোজ সংক্রান্ত তথ্য ২৮ ডিসেম্বরের আগে প্রস্তুত হচ্ছে না।
আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তবে সুরক্ষা প্লাটফর্মে আপডেট তথ্য না এলেও দেশে বুস্টার ডোজের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
ভ্যাকসিন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী জাহিদ মালেক বলেন, আগের মতোই নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্যরা সেখানে ভ্যাকসিন পাবেন।’
তিনি বলেন, ভ্যাকসিনের কোনও ঘাটতি হবে না। ৪ কোটি ৬৩ লাখ ভ্যাকসিন মজুদ আছে। ৩১ মার্চ নাগাদ ১৬ কোটি ৮৫ লাখ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন, জুন পর্যন্ত ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে। জানুয়ারিতে লাগবে ৪৩ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন।
আজ আনুষ্ঠানিকভাবে বুস্টারডোজ কার্যক্রম শুরু করা হয়। প্রথমদিনেই বুস্টার ডোজ নেন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদসহ অনেকে।
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি











