৩ কোটি ডোজ স্পুটনিক ভি ও কোভ্যাক্সিন টিকা কিনবে ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
রাশিয়া ও ভারত থেকে তিন কোটি ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে আলোচনা করছে বলে জানিয়েছে ব্রাজিল সরকার। জরুরি ব্যবহারে অনুমোদন পাওয়ায় বিভিন্ন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা চিকিৎসার জন্য তা পাওয়া সহজ করার পর বুধবার তারা এমন ঘোষণা দিলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এখন পর্যন্ত কেবলমাত্র অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড এবং চীনের করোনাভ্যাক ব্রাজিলে ব্যবহারের অনুমতি রয়েছে। ব্রাজিল হচ্ছে যুক্তরাষ্ট্রের পর বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে এ পর্যন্ত দুই লাখ ২৬ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছেন।
ব্রাজিলের স্বাস্থ্য পর্যবেক্ষণ সংস্থা জানায়, ব্রাজিলে চূড়ান্ত ধাপের ট্রায়াল চালানোর আদেশ দেয়ার ক্ষেত্রে কোনো বিলম্ব করবে না। তারা টিকাদান কর্মসূচির জরুরি অনুমোদনের পথ সুগম করছে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা টিকা পাওয়ার ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করতে শুক্রবার রাশিয়া ও ভারতের প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে যাচ্ছে। এ চুক্তি অনুযায়ী, এ মাসে ১ কোটি ৮০ লাখ ডোজ এবং মার্চে আরো এক কোটি ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে।
এ সপ্তাহে ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে স্পুটনিক ভি টিকা নিরাপদ এবং ৯১.৬ শতাংশ কার্যকর। এ টিকার এমন ফলাফলের পর ব্রাজিল এ পদক্ষেপ গ্রহণ করে।
ব্রাজিল ১৭ জানুয়ারি ভ্যাকসিন কর্মসূচি শুরু করে। তারা হাসপাতাল কর্মী ও বয়স্কদের টিকা দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করে।
২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে গত সপ্তাহে গড়ে প্রতিদিন এক হাজার ৬২ জন করোনাভাইরাসে মারা গেছেন এবং ৫০ হাজার লোক আক্রান্ত হয়েছেন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










