৩০ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১১ এএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করা যাবে। জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে করতে হয় এমন এ পরীক্ষাটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন লাগবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-১ পরীক্ষা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।’
প্রসঙ্গত, ডেঙ্গু শনাক্তে এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জ্বরের প্রথম পাঁচ দিনের মধ্যে এ পরীক্ষা করে ডেঙ্গু সংক্রমণ আছে কি না তা নির্ণয় করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, এ পরীক্ষা করতে হলে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শপত্র বা প্রেসক্রিপশন জমা দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা চালুর ফলে সাধারণ মানুষ দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিতে আরও আগ্রহী হবেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রসঙ্গত, চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে এনএস-১ পরীক্ষার উদ্যোগটিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



