৩১ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ বিক্রি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
৩১ জানুয়ারি থেকে উইন্ডোজ ১০ বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। ফলে আগামী মাস থেকে আর উইন্ডোজ ১০-এর লাইসেন্স কি ডাউনলোড করা যাবে না। যে কোনো কম্পিউটারে উইন্ডোজ অ্যাকটিভেট করতে লাইসেন্স কির প্রয়োজন হয়।
সম্প্রতি উইন্ডোজের পক্ষ থেকে জানানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্তই কোম্পানির ওয়েব সাইট থেকে উইন্ডোজ ১০ এর লাইসেন্স কি ডাউনলোড করা যাবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শুধু মাইক্রোসফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জনপ্রিয় অপারেটিং সিস্টেমের লাইসেন্স কি বিক্রি বন্ধ হচ্ছে।
এ বিষয়ে ভার্সনটির মার্কেটিং ডিরেক্টর এমি বার্টল জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ কেনার বিষয়ে সঠিক তথ্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে কোম্পানির অফিশিয়াল প্রোডাক্ট পেজটি আপডেট করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০ হোম ও উইন্ডোজ ১০ প্রো লাইসেন্স কি কেনা যাবে।
একই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরের পর উইন্ডোজ ১০ কম্পিউটারে আর সাপোর্ট করবে না।
যদিও মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বিক্রি বন্ধ হলেও বিভিন্ন ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা উইন্ডোজ ১০-সহ ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার বিক্রি চালিয়ে যাবে। তাই চাইলে এখনো উইন্ডোজ ১০ প্রি-ইনস্টলড ডিভাইস কেনা যাবে।
মূলত ২০১৫ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল উইন্ডোজ ১০। উইন্ডোজ ৮-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছিল এই কম্পিউটার অপারেটিং সিস্টেম। লঞ্চের পরেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিল এই প্রোডাক্ট।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


