ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ২২:১৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

৩৩ তলায় ঝুলে থাকা রংমিস্ত্রির দড়ি কেটে দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বহুতল ভবনে দড়িতে ঝুলে কাজ করছিলেন দুই রংমিস্ত্রি। এ সময় এক নারী তাদের ঝুলে থাকা দড়ি কেটে দেন। এতে ২৭ তলায় গিয়ে ঝুলে থাকেন তারা। পরে অবশ্য এক দম্পতি তাদের উদ্ধার করতে সক্ষম হন। থাইল্যান্ডের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পাকক্রেট থানার প্রধান পুলিশ কর্নেল পংজাক প্রিচাকারুনপং জানান, ওই নারীকে হত্যাচেষ্টা আর সম্পত্তি ধ্বংসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই নারী কী কারণে দড়ি কেটেছেন, সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

এদিকে থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রং করার ব্যাপারে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ কিছু না জানানোয় ওই নারী তার জানালার বাইরে রংমিস্ত্রিদের কাজ করতে দেখে ভীষণ ক্ষেপে যান। এতেই তিনি রংমিস্ত্রিদের ঝুলে থাকা দড়ি কেটে দেন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুই রংমিস্ত্রি ২৭ তলায় ঝুলতে ঝুলতে জানালা খুলে তাদের ভেতরে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

এক রংমিস্ত্রি স্থানীয় গণমাধ্যমকে জানান, ভবনটির ৩৩ তলায় তারা তিনজন কাজ করছিলেন। ৩১ তলায় নামার পর তার শরীরে বাঁধা দড়িকে কিছুটা ভারী মনে হয়। এরপর তিনি নিচে তাকিয়ে দেখেন ২২ তলার জানালা খুলে একজন দড়ি কেটে দিচ্ছে। আরেক মিস্ত্রির সঙ্গে তার কোমরের দড়ির অপর প্রান্ত বাঁধা থাকায় কোনো রকমে ঝুলে ছিলেন তিনি। পরে ২৭ তলার দম্পতি জানালার কাছে গিয়ে তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে যান।

দড়ি কাটার বিষয়টি অভিযুক্ত ওই নারী প্রথমে অস্বীকার করলেও পরে দড়ি থেকে হাতের ছাপ, ডিএনএ আর সিসিটিভি ফুটেজ দেখে ফরেনসিক টিম শনাক্ত করার পর তিনি বিষয়টি স্বীকার করেন। তবে স্বীকার করার পর রংমিস্ত্রিদের হত্যার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি।

ওই নারীকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। তবে হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 


 

এই বিভাগের জনপ্রিয়