৪ তলা ভবনের ছাদ থেকে শিশুকে ফেলে দিলেন মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় আশফাক জামান জাহিন নামে আড়াই বছরের নিজের শিশু ছেলেকে চার তলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মা। তাৎক্ষণিক বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
সোমবার সন্ধ্যায় ফতুল্লার পাগলা পশ্চিম নন্দলালপুর নাককাটা এলাকার আমানউল্লাহ প্রধানের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শিশু (নিহত) আশফাক জামান জাহিনের বাবা খন্দকার নুরুজ্জামান মারুফ তার স্ত্রী রোকসানা আক্তার, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ফতুল্লার ওই বাড়িতে ভাড়া থাকতেন। শিশুকে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা পরিবারের সদস্যরা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয়দের চাপের মুখে এবং সংবাদকর্মীদের তৎপরতায় পুলিশ ঘটনার সংবাদ পেয়ে রাত সাড়ে ১০টার দিকে নিহত শিশুর মা রোকসানাকে আটক করে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, প্রথমে ঘটনাটি বিশ্বাস করতে পারিনি। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। সন্ধ্যায় চারতলার ছাদ থেকে শিশু জাহিনকে তার মা রোকসানা ফেলে দেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, নিহত শিশুটির মাকে রাতেই আটক করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, রোকসানা মানসিক ভারসাম্যহীন। আমরা বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবো।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



