৪ নারী কংগ্রেস সদস্যকে দেশে ফিরে যেতে বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
বর্ণবাদ নিয়ে নতুন এক বিস্ফোরক মন্তব্য করে আবারও সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। রোববার একাধিক টুইটে প্রগতিশীল হিসেবে পরিচিত চার নারী কংগ্রেস সদস্যকে নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন ট্রাম্প।
এই চারজন কংগ্রেস সদস্য হলেন- আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেস, রাশিদা তালিব, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমর। তাদের মধ্যে প্রথম তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে, একমাত্র ওমরই সোমালিয়া থেকে এসেছেন।
ট্রাম্প তার টুইটবার্তায় লেখেন, ‘এরা এমন সব দেশ থেকে এসেছে, যাদের সরকার সম্পূর্ণ ব্যর্থ। যুক্তরাষ্ট্রের সরকার কীভাবে পরিচালনা করতে হবে, সে পরামর্শ দেওয়ার বদলে তাদের উচিত হবে যার যার দেশে ফিরে যাওয়া। সেখানে অবস্থা বদলানোর পর তারা ফিরে এসে বলুক, কীভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে।’
তবে ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ডেমোক্রেটিক পার্টি। এ প্রসঙ্গে স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের এই বক্তব্য প্রবল রকম বর্ণবাদী, তার একমাত্র উদ্দেশ্য আমেরিকাকে বিভক্ত করা।
তিনি আরও বলেন, ‘এই কথা থেকেই বোঝা যায়, ট্রাম্পের উদ্দেশ্যই ছিল আমেরিকাকে শ্বেতকায় করা, মহান করা নয়। কিন্তু আমেরিকার আসল শক্তি তার বহুজাতিকতা, তার বর্ণবৈচিত্র্য।’
এদিকে রোববার থেকেই আমেরিকার ১০টি শহরে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের বহিষ্কারের উদ্দেশ্যে অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যে চারজন নারী কংগ্রেস সদস্য ট্রাম্পের কটাক্ষের লক্ষ্য, তারা সবাই তীব্র ভাষায় তার বক্তব্যের প্রতিবাদ করেছেন।
ট্রাম্পের এই মন্তব্যে ডেমোক্র্যাটরা তো বটেই, রিপাবলিকান রাজনীতিবিদদেরও অনেককেই সমালোচনা করতে দেখা গেছে।
সাবেক রিপাবলিকান শীর্ষ নেতা জন ম্যাককেইনের মেয়ে মেগ্যান ম্যাককেইন, যিনি নিজেও রিপাবলিকান সমর্থক কলামিস্ট, বলেন: ‘এই মন্তব্য বর্ণবাদী।’
তিনি বলেন, ‘এই দেশে আমরা যাদের একবার স্বাগত জানিয়েছি, তাদের আবার ফিরে যেতে বলি না।’
সামাজিক মাধ্যমে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে অধিকাংশ মানুষ।
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











