ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৯:২১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

৪ বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহসিন হোসেন বিজয় (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মিষ্টির প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জের বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির বাবা মামলা করেন। মহসিন হোসেন বিজয় উপজেলার শাখাহার ইউনিয়নের দেওনালা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওনালা গ্রামের বিজয় তার প্রতিবেশির ৪ বছরের কন্যাশিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নার কারণে বিজয় পালিয়ে যায়। পরে শিশুটির বাবা-মা ও গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জের বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বলেন, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। মামলা দায়েরের পর আসামি বিজয়কে গ্রেপ্তারে অভিযান চলছে।