ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২১:৫০:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) সারাদেশে ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি পালিত হবে।

এদিকে পৃথক সংবাদ সম্মেলনে ও বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা করেছে এলডিপি, গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, ১২ দলীয় জোটসহ সমমনা দল ও জোট।