৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ বাড়ছে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকের পদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরইমধ্যে এই বিসিএসের মাধ্যমে ৩ হাজার ২৮৬ জন চিকিৎসক সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যাদের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান চিকিৎসক সংকট নিরসনের লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরইমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলে দ্রুতই নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান ৪৪তম, ৪৫তম, ৪৬তম এবং ৪৭তম বিসিএসসহ মোট চারটি নিয়মিত বিসিএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার পর স্বাস্থ্য ক্যাডারে আর কোনো শূন্য পদ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি। এসব শূন্য পদে নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের সুপারিশপ্রাপ্ত চিকিৎসক এবং অন্যান্য বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা যোগ দিলে কার্যত নতুন কোনো পদ খালি থাকবে না। ফলে ৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়ানোর আর সুযোগ নেই।
মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে এই বিসিএসের জন্য ৩ হাজার পদের অনুমোদন ছিল। পরে আরও ৫০০ পদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই বিশেষ বিসিএস প্রক্রিয়া মাত্র পাঁচ মাসের মধ্যে সম্পন্ন হচ্ছে—যা বিসিএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এ পর্যন্ত প্রায় ৪১ হাজার চিকিৎসক এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যারা নির্বাচিত হননি, তাদের সঙ্গে সাম্প্রতিক সময়ে নতুনভাবে পাশ করা প্রায় ৫ হাজার চিকিৎসক যুক্ত হয়েছেন। ফলে এখন প্রায় ৪৩ হাজার চিকিৎসক সরকারি চাকরির অপেক্ষায় আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অপেক্ষমাণ ও নতুন পাশ করা চিকিৎসকদের সরকারি চাকরির ন্যায়সংগত সুযোগ নিশ্চিত করতে হলে নতুন পদ সৃষ্টি করতে হবে। তবে বর্তমান বিশেষ বিসিএসে অতিরিক্ত পদ বাড়ানোর কোনো সুযোগ নেই।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০









