ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৫০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

৫ এপ্রিল পর্যন্ত রিমান্ডে মসজিদে হামলাকারী ব্রেন্টন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে আদালত। সন্দেহভাজন আরও দুজনকে হাজতে নেয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দেশটির এক আদালত ওই রায় দেয়।

হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টোর মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। সে পর্যন্ত তাকে হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

সন্ত্রসী হামলাকারী ব্রেন্টনের কাছে লাইসেন্সকৃত অত্যাধুনিক পাঁচটি বন্দুক ও একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পর দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দেন তিনি।

আপাতত হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ গঠন হলেও পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হবে ২৮ বছর বয়সী ব্রেন্টনের বিরুদ্ধে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় ৪৯জন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিন বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে ড. আব্দুস সামাদ নামে একজন অধ্যাপকও রয়েছেন।  সূত্র: বিবিসি।

-জেডসি