৫ বছরের শিশুকে হত্যা করে কান-গোপনাঙ্গ কর্তন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৪ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে তুহিন (৫) নামে এক শিশুকে হত্যা করে গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখেছে ঘাতকরা। ঘাতকরা শিশুটির লিঙ্গ ও কান কেটে নিয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কাজাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন ওই গ্রামের আব্দুল বাছিরের ছেলে। তবে কে বা কারা তাকে এমন নৃশংসভাবে হত্যা করেছে তা বলতে পারছে না কেউ। এই ঘটনার পর থেকে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। স্তব্ধতা বিরাজ করছে পুরো দিরাই উপজেলায়।
আজ সোমবার (১৪ অক্টোবর) সকালে দিরাই থানা পুলিশকে খবর দিলে তারা তুহিনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের স্বজনরা জানান, রবিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তুহিনের চাচাতো বোন ঘরের দরজা খোলা দেখে ডাকাডাকি শুরু করেন। এ সময় পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন তুহিন ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করে বাড়ি থেকে একটু দূরে মসজিদের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পায়। এ সময় তার পেটে দুটি ছুরি ঢোকানো ছিল, দুটি কান কাটা, এমনকি যৌনাঙ্গটিও কেটে ফেলা হয়েছে।
রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে খোঁজখবর নিচ্ছেন।
দিরাই থানার এসআই ও ভারপ্রাপ্ত ওসি আবু তাহের মোল্লা বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। ডিবি পুলিশ ও পুলিশের বিভিন্ন বিভাগের লোকজন ঘটনাস্থলে অবস্থান করছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। হত্যায় যারা জড়িত তাদের ধরতে পুলিশ অভিযান চালাবে। খুনিদের কোনো ছাড় দেবে না আইনশৃঙ্খলা বাহিনী।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



