ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:১১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

৫টার মধ্যে শেষ করতে হবে পহেলা বৈশাখের উৎসব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৩৩ এএম, ৪ এপ্রিল ২০১৮ বুধবার

পহেলা বৈশাখে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে উন্মুক্ত অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে এই নির্দেশ দেওয়ার কথা সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল  বলেন, ‘নিরাপত্তা সবার আগে। আমরা সব সময় বলে আসছি বাইরে এই ধরনের অনুষ্ঠান করা যাবে না। হলরুমে কিংবা কনভেনশন হলে, কমিউনিটি সেন্টারে, বাসার ভেতরে অনুষ্ঠান করতে কোনো বাধা নেই। শুধু উন্মুক্ত স্থানে আমরা ৫টার পর বন্ধ করতে বলেছি।’

তবে শুধু ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চালাতে বাধা থাকবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পহেলা বৈশাখে রমনার বটমূলে বর্ষবরণের মূল অনুষ্ঠানের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ অন্য অনুষ্ঠানেও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল জানান, উত্ত্যক্ততা কিংবা যৌন হয়রানির ঘটনা ঠেকাতে সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে। অনুষ্ঠানস্থলে ব্যাগ ছুরি, কাঁচি, দিয়াশলাই ও দাহ্য পদার্থ নেওয়া যাবে না। মঙ্গল শোভাযাত্রাসহ এই ধরনের অনুষ্ঠানে মুখোশ পরায়ও বিধিনিষেধ থাকছে।

এই বিভাগের জনপ্রিয়