৫৬ মিলিয়ন গর্ভপাতের অর্ধেকই অনিরাপদ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৯ পিএম, ৫ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
ছবি: প্রতীকী
বিশ্বব্যাপী প্রতিবছর ৫৬ মিলিয়ন গর্ভপাতের প্রায় অর্ধেকই অনিরাপদ বলে দাবি করা হয়েছে এক গবেষণায়।
দ্যা ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনের বরাতে বুধবার হিন্দুস্থান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ২৫ দশমিক ৫ মিলিয়ন অনিরাপদ গর্ভপাত ঘটানো হয়। আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় অনিরাপদ গর্ভপাতের সংখ্যা বেশি বলে উল্লেখ করে বলা হয় ওই গবেষণায়। এ সব গর্ভপাতে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসাবিদ্যার নিয়ম মানা হয় না।
গবেষণায় গর্ভপাত বিরোধী আইন এবং অনিরাপদ গর্ভপাতের মধ্যে একটি বিশেষ মিল দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক ও গবেষণা প্রতিবেদনটির লেখক বেলা গানাত্রা বলেন, উন্নত অর্থনীতি ও উন্নত অবকাঠামোর যেসব দেশে গর্ভপাতের আইন শিথিল সেসব দেশে নিরাপদ গর্ভপাতের সংখ্যা বেশি।
গবেষণায় ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত গর্ভপাতকারীদের পরিসংখ্যান বিবেচনায় নিয়ে বলা হয়েছে, উক্ত সময়ের মধ্যে উত্তর আমেরিকার ৯৯ শতাংশ, উত্তর ইউরোপের ৯৮ শতাংশ, উত্তর ইউরোপের ৯৪ শতাংশ এবং দক্ষিণ ইউরোপের ৯১ শতাংশ গর্ভপাত নিরাপদ ছিল।
গবেষণায় অনিরাপদ গর্ভপাতকে কম নিরাপদ ও সবচেয়ে কম নিরাপদ বলে দুই ভাগে ভাগ করা হয়েছে। জরিপকৃত গর্ভপাতগুলোর ১৪ দশমিক ৪ শতাংশ বা আট মিলিয়ন গর্ভপাতই ছিল সবচেয়ে কম নিরাপদ। আফ্রিকার সবচেয়ে অনিরাপদ গর্ভপাতগুলোকে রাখা হয়েছে সবচেয়ে কম নিরাপদ ক্যাটাগরিতে এবং এসব গর্ভপাতে মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি ছিল।
যেসব দেশে অনুমতি সাপেক্ষে গর্ভপাতকে অনুমোদন দেওয়া হয়েছে সেসব দেশে ৮৭ শতাংশ গর্ভপাতই নিরাপদ ছিল। যে ৬২টি দেশে গর্ভপাত নিষিদ্ধ কিংবা শুধুমাত্র নারীর জীবন বাঁচানোর জন্য অনুমোদন দেওয়া হয় সেসব দেশের ২৫ শতাংশ গর্ভপাত নিরাপদ ছিল।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে









