৬ মাসে ৪২৭ নারী ধর্ষণের শিকার : আসক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৪৪ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার
দেশে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে ৪২৭ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন ও ধর্ষণের পর ৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে। এ সময়ের মধ্যে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২০৪ জন নারী। এর মধ্যে ১৪৪ জন নারীকে হত্যা করা হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ এবং আসকের নিজস্ব সংগৃহীত তথ্যের ভিত্তিতে সংখ্যাগত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী এ ৬ মাসে ৮৫৬ শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। এর মধ্যে ১৪৮ শিশু হত্যার শিকার হয়েছে। ৫৮ শিশু আত্মহত্যা করেছে। নিখোঁজের পর আট শিশু এবং বিভিন্ন সময়ে ৫৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাতের সময় মৃত্যু হয়েছে একজনের। এ ছাড়া রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ১৫ শিশুর।
এ ছাড়া গত ছয় মাসে ধর্ষণের পর এবং ধর্ষণ চেষ্টার পর আত্মহত্যা করেছেন চার নারী। ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে ৫৭ নারীর ওপর। যৌন হয়রানির শিকার হয়েছেন ৫৮ জন নারী। এর মধ্যে যৌন হয়রানির কারণে তিনজন আত্মহত্যা করেছেন। পারিবারিক নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৩০ নারী। শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৩০ নারী। যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছেন ১১২ নারী। যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে ৪৪ জনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন চারজন নারী। সালিশ ও ফতোয়ার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন তিনজন নারী। ছয় মাসে ২৫ গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ১৪ জন নারী।
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- দেশের বাজারে কমল সোনার দাম











