৬০ বছর পর ফের ‘নব দম্পতি’, বিয়ের ছবি ভাইরাল
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রত্যেকের জীবনে বিয়ে একটি বিশেষ মুহূর্ত। আর তার স্মৃতি সবাই নিজেদের মতো করে ধরে রাখেন। কখনও তা ছবি, ভিডিয়ো বা আত্মীয়-বন্ধু-বান্ধবদের সঙ্গে পুরনো গল্পের মাধ্যমে। অনেকেই সেই পুরনো স্মৃতিকে নতুন করে তৈরি করার কথা ভাবেন, কিন্তু হয়ে ওঠে না। তবে এই বৃদ্ধ দম্পতি তা করে দেখালেন। বিয়ের ৬০ বছর পর আবার ‘বিয়ে করলেন’ তাঁরা পরস্পরকে।
১৯৬০ সালে বিয়ে করেছিলেন মার্ভিন এবং লুসিল স্টোন। আমেরিকার নেব্রাস্কায় স্টারলিং নামে এক গ্রামের বাসিন্দা তাঁরা। সম্প্রতি তাদের বিয়ের ৬০ বছর পূর্ণ হয়। এই দিনটিকে তাঁরা বিশেষ ভাবে পালন করার পরিকল্পনা করেন। তবে সেই পরিকল্পনা ছিল চমকে ভরা।
ছয় দশক পর তাঁরা আবার একই রকম ভাবে বিয়ের আয়োজন করেন। সেই একই জায়গায়, একই রকম বিয়ের পোশাকে হাজির হন তারা। তাদের নতুন করে এই বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে ‘কেটি অট্রি ফোটোগ্রাফি’ নামে এক ফেসবুক পেজে।
কী করে এত দিন ধরে বিয়ে টিকিয়ে রাখলেন, তা জানতে চান তাদের কাছে অনেকে। ‘নব দম্পতি’ তাদের পাঁচটি ‘মন্ত্র’ বলেছেন–
১ কঠোর শ্রম।
২. পরস্পরের প্রতি সহমর্মিতা।
৩. ভেবেচিন্তে কথা বলা।
৪. একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি।
৫. নিজের বিশ্বাসে অটল থাকা।
ফেসবুকে ছবিগুলি ২১ আগস্ট পোস্ট হয়েছে। অনেকে ছবিগুলি লাইক ও শেয়ার করছেন। কমেন্টসও করেছেন হাজারের ওপরে। অনেক নেটাগরিক তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



