ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৪৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

৬১ পদে লোকবল নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অধীনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র ইনস্ট্রাক্টর (শিশুস্বাস্থ্য)। পদের সংখ্যা: একটি। আবেদন যোগ্যতা: এমবিবিএস, শিশুস্বাস্থ্য বিষয়ে ডিসিএইচ/এমডি/এফসিপিএস ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৭ বছর বেতন: সাকল্যে বেতন ৫৬,৫২৫ টাকা। 

পদের নাম: ট্রেনিং কো-অর্ডিনেটর। পদের  সংখ্যা: একটি। আবেদন যোগ্যতা: স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রামসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা

পদের নাম: শিশুস্বাস্থ্য চিকিৎসক। পদের সংখ্যা: ২২টি। আবেদন যোগ্যতা: এমবিবিএস; শিশুরোগে উচ্চতর ডিগ্রিধারী ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা।

পদের নাম: শিশু মনোবিজ্ঞানী। পদের সংখ্যা: তিনটি। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে সম্মানসহ স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি; তবে ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা।

পদের নাম: ডেভেলপমেন্ট থেরাপিস্ট। পদের সংখ্যা: ১৬টি। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি/অকুপেশনাল থেরাপি/স্পিচ থেরাপি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা গার্হস্থ্য অর্থনীতির শিশুবিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি এবং নিউরোডিজঅর্ডার, অটিস্টিক শিশুদের থেরাপি দেওয়ায় তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩০ বছর। বেতন: সাকল্যে বেতন ৩২,৩০০ টাকা।

পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এমঅ্যান্ডই)। পদের সংখ্যা: ১২টি। আবেদন যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।

পদের নাম: কোয়ালিটি অফিসার। পদের সংখ্যা: ২টি। আবেদন যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩২ বছর বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।

পদের নাম: রিজিওনাল কো-অর্ডিনেটর (কোয়ালিটি)। পদের সংখ্যা: চারটি। আবেদন যোগ্যতা: এমবিবিএস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: ৩২ বছর। বেতন: সাকল্যে বেতন ৩৫,৬০০ টাকা।