৬৬ দিন পর সীমিত পরিসরে চালু হলো আন্তঃনগর ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩১ মে ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ ৬৬ দিন পর সীমিত পরিসরে চালু হয়েছে আন্তঃনগর ট্রেন। রোববার (৩১ মে) সকালে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে ট্রেন। স্টেশনগুলোতেও তাই দেখা গেছে প্রাণচাঞ্চল্য। প্রথম ধাপে বিভিন্ন রুটে মোট আট জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে।
জানা গেছে, সব স্টেশনে স্বাস্থ্যবিধি মানতে জীবাণুনাশক স্প্রে, হ্যান্ডস্যানিটাইজার, শারীরিক দূরত্ব মেনে আসনসহ নানা ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। অনেকটা স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিন যাত্রীদেরও ভ্রমণ করতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশনে এখন পর্যন্ত কোনো ট্রেন এসে পৌঁছায়নি। দুপুরের পর থেকে ট্রেনগুলো ঢাকা এসে পৌঁছাবে। বিকেল নাগাদ ঢাকা থেকে এসব ট্রেন আবার ছেড়ে যাবে।
রেলওয়ের তথ্যমতে, দ্বিতীয় ধাপে ট্রেনের সংখ্যা বাড়িয়ে আগামী ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে বিভিন্ন রুটে।
রোববার (৩১ মে) সকালে সিলেট থেকে সকাল ৬টা ১৫ মিনিটে কালনী এক্সপ্রেস ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশে। চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার পথে রওয়ানা দিয়েছে সকাল ৭টায়। চট্টগ্রাম থেকে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিকেল ৫টায় এবং চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে সকাল ৯টায়। রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে সকাল সাড়ে ৭টায়। খুলনা থেকে সকাল ৮টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার পথে রওনায়া দিয়েছে। পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে দুপুর সাড়ে ১২টায়। এছাড়াও লালমনিরহাট থেকে লালমনিরহাট এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সকাল ১০টায়।
এই আট জোড়া আন্তঃনগর ট্রেন রোববার থেকে শিডিউল অনুযায়ী চলাচল করবে।
দ্বিতীয় ধাপে আগামী ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল করবে। সেগুলো হলো, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলহাটি রুটের রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটের কপতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটের মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস ও ঢাকা-চাঁদপুর রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
তবে আপাতত বিমানবন্দর, টঙ্গী, জয়দেবপুর স্টেশনে এসব ট্রেন থামবে না। যাত্রীদের কমলাপুর থেকেই ট্রেনে উঠতে হবে।
-জেডসি
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে










