৭ কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে কমিশন গঠন করে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করছে শিক্ষার্থীরা। যার ফলে এই এলাকার আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা তাদের দাবি সম্পর্কে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমাদের এই দাবি যৌক্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে বিভিন্নভাবে বৈষম্য করছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও চায় অধিভুক্ত এই সাত কলেজ তাদের সঙ্গে না থাকুক। তাই আমাদের দাবি অতি দ্রুত একটি কমিশন করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
আন্দোলন সম্পর্কে জানতে চাইলে ইডেন কলেজের শিক্ষার্থীর তাবাসসুম মিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর থেকে রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের শিক্ষার্থীরা নানাভাবে বৈষম্য শিকার হয়েছে। আমরা আর চাই না তাদের সঙ্গে থাকতে। আমাদের দাবি একটাই এই সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা।
প্রসঙ্গত, গত সোমবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। ২০১৭ সালে ঢাকা কলেজ, ইডেন কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ মোট ৭ টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এরপর থেকে নানান বিষয়ে অসংগতি প্রকাশ করে আসছে শিক্ষার্থীরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






