৭০ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ এএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
৭০ বছর অপেক্ষা করার পর প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এক নারী। বিয়ের ৪৫ বছর পর ভারতের গুজরাটের বাসিন্দা ওই নারীর কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।
শুক্রবার একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, জিভবেন ভালাভাই রাবারি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের মাধ্যমে গত মাসে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
জিভবেন সন্তান গর্ভধারণের ব্যাপারে ভীষণ আবেগপ্রবণ হওয়ায় ঝুঁকি থাকা সত্ত্বেও চিকিৎসকরা তাতে সায় দেন।
বয়সের কারণে তার নিয়মিত মাসিক চক্রও বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বয়সের একজনের ওপর আইভিএফ পদ্ধতির প্রয়োগ চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জিং ছিল।
প্রতিবেদনে জানানো হয়, চিকিৎসকরা প্রথমে মুখে খাওয়ার ওষুধ দিয়ে তার মাসিক চক্র নিয়মিত করেন। এরপর বয়সের কারণে সঙ্কুচিত জরায়ুকে চওড়া করা হয়। পরবর্তীকে তার ডিম্বাণু নিষিক্ত করার পর ব্লাস্টোসিস্ট তৈরি করে জরায়ুতে স্থানান্তর করা হয়।
দুই সপ্তাহ পর চিকিৎসকরা সোনোগ্রাফিতে ভ্রূণের উন্নতি দেখে খুবই অবাক হন। এরপর থেকে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। পরবর্তীতে যথাসময়ে হৃদস্পন্দন শনাক্ত হয় এবং ভ্রূণে কোনো ধরনের বিকৃতিও দেখা যায়নি। তাই জিভবেনের গর্ভধারণ চালিয়ে যেতে পারবেন বলে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
জিভবেনের কোনো শারীরিক জটিলতা না থাকলেও বয়সের কারণে গর্ভধারণের আট মাসের মাথায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যমেই পুত্র সন্তানের জন্ম দেন জিভবেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমন বয়সে এসেও জিভবেনের সন্তান জন্ম দেওয়ার ঘটনায় তার স্বজন ও প্রতিবেশিরা ভীষণ আপ্লুত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জিভবেনকে অভিনন্দন জানিয়েছেন অনেক মানুষ।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










