ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৯:২৩:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

৭৫’র পর থেকে দেশে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫’র পর থেকে দেশে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। ১০ জানুয়ারি বাঙালির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের অবিসংবাদিত নেতা ফিরে এসেছিলেন। তিনি একটি স্বাধীন দেশ কিভাবে পরিচালিত হবে সেই পথ দেখিয়েছিলেন। একটি বিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন। প্রতিটি মানুষের মনে উন্নয়নের আশা জেগেছিল। ঠিক সেই সময় অন্ধকার ১৫ আগস্ট নেমে এসেছিল।
 
মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।
 
প্রধানমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী মাঠ থেকে দেশ স্বাধীনের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানের হানাদার বাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে।
 
তিনি বলেন, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।