ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২:১৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

৭৬ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ, কর্মস্থল টেকনাফ-উখিয়া

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডেপুটি ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাস্টার্স ডিগ্রি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৫-৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মনিটরিং ও রিপোর্ট রাইটিং কাজে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০-৪৫ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

এছাড়াও প্রার্থীকে ডাটা কালেকশন, কোয়ালিটি কন্ট্রোল, ডাটা ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট রাইটিং বিষয়ে পারদর্শী হতে হবে।

কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইমেইল ও ইন্টারনেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কাজ করতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।