ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১০:০৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮ মাসের কন্যাশিশুকে ৪ হাজার টাকার বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

৮ মাসের কন্যাশিশুকে ৪ হাজার টাকার বিক্রি

৮ মাসের কন্যাশিশুকে ৪ হাজার টাকার বিক্রি

করোনার কারণে অভাবে পড়ে মাত্র ৪ হাজার টাকায় ৮ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দিয়েছেন এক দম্পতি। ভারতের মেদিনীপুরের হরিজন পল্লীতে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। অবশ্য, বিক্রি হয়ে যাওয়া শিশুটির চাচা যখন বিষয়টি জানতে পারেন, তিনি টাকা ফেরত দিয়ে ভাতিজিকে ফিরিরে নিয়ে আসেন।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ ২৪ ঘণ্টার খবরে বলা হয়েছে, ৪ হাজার টাকা দিয়ে বাবা-মা তাদের সন্তান বিক্রি করে দেন। সেটি জানার পর গতকাল বৃহস্পতিবার শিশুর চাচা গিয়ে টাকা দিয়ে ভাতিজিকে ফিরিয়ে আনেন। পরে তাকে শিশু সুরক্ষা দপ্তরের হাতে তুলে দেন। স্বাস্থ্য পরীক্ষার মেদিনীপুর শহররের বিদ্যাসাগর বালিকা ভবনের শা হোমে রাখা হয়েছে।

মেদিনীপুর কোতোয়ালি থানা থেকে পুলিশ এসে ওই শিশু বাবা-মাকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে।