৮৫ বছরের নারী খুঁজছেন ৩৫ বছরের প্রেমিক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
বয়স বেড়ে যাওয়া হাতে নেই তার। তবে চাইলে মনের বয়স তিনি আটকাতেই পারেন। ৮৫ বছরের হ্যাটির রেট্রোএজ-এর জীবন দর্শন অন্তত এরকমই। আর এই জীবন দর্শনকে তিনি ‘হ্যাটিটিউড’ বলতে ভালবাসেন। তিনি এতোদিন ৩৯ বছর বয়সি এক প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় এখন নতুন প্রেমিকের সন্ধান করছেন হ্যাটি। শর্ত একটাই- প্রেমিকের বয়স ৩৫ বছরের কম হতে হবে।
প্রেমিক খুঁজে পাওয়ার বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছেন হ্যাটি। বিভিন্ন ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলেছেন। বিবরণে লিখেছেন, আমি এখন একা, এই মুহূর্তে কোনো সম্পর্কে নেই। তবে সঙ্গী পেতে চাই। সুখের সন্ধানে আছি।
এই সুখের খোঁজ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা অ্যাপে নিজের পরিচয়ের কলামে বুঝিয়ে দিয়েছেন হ্যাটি। নিজেই নিজেকে ‘আবেদনময়ী নারী’ বলে উল্লেখ করেছেন তিনি।
জানা গেছে, হ্যাটি পেশাদার মডেল। তার বাড়ি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ফ্যাশন দুনিয়া তার মতো বয়স্ক মডেলদের সিনিয়র মডেল বলে।
হ্যাটি কমবয়সিদের সঙ্গে পাল্লা দিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মাঝে মধ্যেই তার ফটোশ্যুট চলে। শ্যুটিংয়ের সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হ্যাটি।
এই বয়সেও ফিটনেসে অনেককে টেক্কা দিতে পারেন। হাঁটা চলা সুঠাম, ৮৫ বছরেরও ন্যুব্জতা আসেনি। মেশিনের সাহায্য নিয়ে হলেও এখনো শীর্ষাসন করতে পারেন।
দুই মেয়ের মা। তিন নাতি-নাতনিও আছে। তবে হ্যাটির জীবনযাত্রা নিয়ে কোনো দিনই আপত্তি তোলেননি তাঁরা। বরং মেয়েরা মাকে বরাবর সমর্থন করে এসেছেন। কারণ তাঁদের কাছে হ্যাটির ভালো থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
হ্যাটি নিজেও নিজের জীবনযাত্রা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন। তাঁর কথায়, ‘যাঁরা আমার এই জীবনযাত্রাকে কুরুচিপূর্ণ বলে মনে করেন তাঁদের আমার প্রশ্ন, আমি প্রেমের প্রস্তাব না দিয়ে যদি এঁরা আমাকে প্রেমের প্রস্তাব দিত তবে কি তাঁদের চোখে ব্যাপারটা বেশি রুচিশীল মনে হত?’
ফ্যাশন পত্রিকা ভোগ-এর হয়ে মডেলিং করেছেন হ্যাটি। সিনিয়র মডেল হিসেবে তাঁর প্রশংসাও করেছেন বহু আন্তর্জাতিক আলোকচিত্রী। ভোগ-এর প্রচ্ছদে হ্যাটির ছবি ফ্যাশন দুনিয়ায় প্রশংসিত হয়েছিল।
হ্যাটি জানিয়েছেন, ভোগ-এর জন্য মডেলিংয়ের ব্যাপারটা হঠাৎ করেই হয়ে যায়। ভোগ-এর এক ডিজাইনার গোসলের পোশাকের জন্য মডেল খুঁজছিলেন। ঘটনাচক্রে ওইদিন ভোগ-এর ফ্যাশন হাউসের সামনে শ্যুটিং করছিলেন হ্যাটি তাঁকে দেখে পছন্দ হয়ে যায় ডিজাইনারের।
নিয়মিত যোগব্যায়ামও করেন। ফ্যাশন দুনিয়ার কমবয়সি সহকর্মীরা তাকে ডাকেন ‘গ্ল্যাম গ্র্যান’ বলে। যার অর্থ সুন্দরী দাদি।
৪৮ বছর বয়সে বিবাহবিচ্ছেদ হয় হ্যাটির। তার পর থেকেই একের পর এক প্রেমিক বদলেছেন। তবে হ্যাটি জানিয়েছেন, বরাবরই কম বয়সি পুরুষদের সঙ্গ নিয়েছেন তিনি।
তার আগের প্রেমিকের বয়স ছিল ৩৯ বছর। তার সঙ্গে হ্যাটির সম্পর্ক কিছুটা দীর্ঘ হয়েছিল। সেই সম্পর্কে সম্প্রতি ছেদ পড়েছে। এখন তাই নতুন প্রেমের খোঁজ করছেন হ্যাটি। সূত্র: আনন্দবাজার
-জেডসি
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











