৮৬ বছর পর বীরকন্যা প্রীতিলতার স্নাতক সনদ হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫০ এএম, ২৮ জুলাই ২০১৮ শনিবার
ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের স্নাতক ডিগ্রির সনদ ৮৬ বছর পর বাংলাদেশকে বুঝিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্তৃপক্ষের কাছে এ সনদ হস্তান্তর করেন।
১৯৩২ সালের ৬ ফেব্রুয়ারি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেদিন ডিগ্রি নেওয়ার কথা ছিল চট্টগ্রামের দুই বীরকন্যা প্রীতিলতা ও বীণা দাশের। তার আগেই মাস্টারদা সূর্য সেনের সঙ্গে চট্টগ্রাম অভিযানের পর তিনি শহীদ হন। অবশ্য ২১ বছর বয়সী বীণা দাশ সেদিন গিয়েছিলেন প্রশংসাপত্র নিতে। ব্রিটিশ ঔপনিবেশিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রিভলবার লুকিয়ে সমাবর্তন কক্ষে প্রবেশ করেছিলেন তিনি। বাংলার গভর্নর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চ্যান্সেলর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি চালিয়েছিলেন বীণা। লক্ষ্যভেদ করতে পারেনি গুলি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কক্ষ থেকেই গ্রেফতার হন তিনি। তার আর কোনো দিন প্রশংসাপত্র নেওয়া হয়নি।
প্রীতিলতার ডিগ্রি বুঝিয়ে দিতে প্রথমে আবেদন করেছিল কলকাতাস্থ চট্টগ্রাম পরিষদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বলেন, ১৯৩২ সালে এই ডিগ্রি পাওয়ার কথা ছিল প্রীতিলতার। খারাপ লাগছে। সে সময় ব্রিটিশ সরকার ছিল। সমাবর্তনে তার সার্টিফিকেট দিয়েছিলাম। তবে নেওয়ার মতো কেউ ছিলেন না। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সেই ঐতিহাসিক সার্টিফিকেট চেয়ে আবেদন জানালে আমরা তা তাদের হাতে তুলে দিতে পেরে গর্ববোধ করছি।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হেড অব চ্যান্সেরি জামাল হোসেন বলেন, এটা অত্যন্ত গৌরবের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৩৯২ সালে বীরকন্যা প্রীতিলতা ডিস্টিংশনের সঙ্গে বিএ পাস করেন। তিনি শহীদ হওয়ার পর তার সনদ কেউ গ্রহণ করেননি। আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষে আমরা তা গ্রহণ করলাম। এবার সার্টিফিকেটটি চট্টগ্রামে বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











