ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৩:২৬:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

৯৯৯-এ ফোন করে দুবাই পাচারকালে তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাচারকারীদের প্রতারণার শিকার এক তরুণী দুবাই যাওয়ার জন্য রওনা দিয়েছেন। এ সময় তার ছোট ভাই ৯৯৯-এ ফোন করেন। তার কলে সোমবার (২৯ মে) সন্ধ্যায় ওই তরুণীকে উদ্ধার করাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জাতীয় জরুরি সেবা সংস্থার পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, ওই তরুণীর ছোট ভাই ৯৯৯-এ ফোন করে জানায়, তার বড় বোন এক পরিচিত লোকের মাধ্যমে দুবাই যাচ্ছিলেন পার্লারে কাজ করার জন্য। ভিসার কপি দেখে সন্দেহ হওয়ায় তারা ইউএই দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারেন ভিসাটি ভুয়া। কিন্তু ততক্ষণে প্রতারকচক্রের সঙ্গে তার বোন রওনা দিয়ে দিয়েছেন এবং তার কাছে কোনো ফোন নেই। কিছুক্ষণের মধ্যে তার বোনকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট আসার কথা রয়েছে প্রতারক চক্রের। রাত ৯টার ফ্লাইটে তার বোনের দুবাই যাওয়ার কথা। পরে এয়ারপোর্ট থানা এবং ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি জানিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানায়।

আনোয়ার সাত্তার বলেন, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, যাত্রা স্থগিত করে ওই তরুণীকে ভাই এবং স্বামীর কাছে বুঝিয়ে দিয়েছেন। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আবদুল খালেক (৪৩), মো. ফয়েজুল্লাহ সবুজ (৫৩)।