আমি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি: ভুটানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ পিএম, ৯ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে আজ বলেছেন যে তিনি সর্বদা বাংলাদেশের কথা স্মরণ করেন এবং চিন্তা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন আমার বাড়ি থেকে জিমে যাওয়ার পথে পড়ে এবং এটি আমাকে সর্বদা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি।’
তিনি আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান আজ বিকেলে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশের বর্তমান পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ছিলেন।
তিনি বলেন, তার পররাষ্ট্র সচিব সবসময় কীভাবে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ফলপ্রসূ করতে পারেন এবং কীভাবে তারা আরও অর্থবহ উপায়ে ভুটানের জন্য বাংলাদেশের সহায়তা ব্যবহার করতে পারেন তা চিন্তা করেন।
ভুটানের রাজা ও তার পরিবারের সদস্যদের সাম্প্রতিক সফরে তার প্রতি ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার বাংলাদেশের আকাক্সক্ষায় তারা অনুপ্রাণিত হয়েছেন।
তিনি বলেন, ভুটানের সঙ্গে পারিবারিক বন্ধন তৈরিতে বাংলাদেশের ইচ্ছায় আমরা উদ্বুদ্ধ হয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ অন্যরা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।
অবকাঠামো ও পরিবহন মন্ত্রী চন্দ্র বাহাদুর গুরুং, স্বরাষ্ট্র মন্ত্রী শেরিং, ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি. নামগিয়েল, মন্ত্রিপরিষদ সচিব কেসাং ডেকি এবং পররাষ্ট্র সচিব পেমা চোডেন, ভুটানের পক্ষে উপস্থিত ছিলেন।
- ঈদকে সামনে রেখে সেলাইয়ে ব্যস্ত নারী কারিগরেরা
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা বললো আবহাওয়া অফিস
- এখন সন্তানের জন্য ভাবি: সাক্ষাৎকারে পরিমনি
- স্বর্ণের দামে বড় লাফ. ভরিতে বেড়েছে ৩৩২৪ টাকা
- সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
- যুক্তরাষ্ট্র স্থগিত করল পাকিস্তানের সব ভিসা কার্যক্রম
- ঢাকায় রোজায় সীমাহীন জ্যাম, ভোগান্তি মানুষের
- বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার
- জলাভূমিতে ফিরছে খঞ্জনা পাখি, বাড়ছে প্রকৃতির রঙ
- এলপি গ্যাসের দাম নির্ধারণ, সিলিন্ডার ১,৩৪১ টাকা
- মার্কিন-ইসরায়েলি হামলায় আহত খামেনির স্ত্রীও মারা গেলেন
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ সকাল থেকে
- বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়
- এই রাজধানীতে জমজমাট ইফতার বাজার
- চীনকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক
- ঢাকায় রোজায় সীমাহীন জ্যাম, ভোগান্তি মানুষের
- ফেসবুক থেকে আয় করবেন যেভাবে
- জলাভূমিতে ফিরছে খঞ্জনা পাখি, বাড়ছে প্রকৃতির রঙ
- দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে
- নারীদের জন্য ই-বাস, সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী
- মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ৯
- কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য
- বেইলি রোডে জমে উঠেছে ইফতার বাজার
- ঈদকে সামনে রেখে ব্যস্ত জুতা-স্যান্ডেলেন কারিগররা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
- ট্রাফিক সংস্কারে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- অস্থিরতার মাঝেই শুরু বিশ্বকাপের ক্ষণগণনা
- পিএমের স্পিচ রাইটার মাহফুজ, উপ-প্রেস সচিব হাসান-জাহিদ-সুজা
- বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু আজ সন্ধ্যায়











