মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।
তেহরানের আকাশে ধোঁয়া দেখা দেওয়ার পর এবং ইরান ওই অঞ্চলে পাল্টা হামলা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান, ইরাক, ইসরায়েল, সিরিয়া, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ আংশিকভাবে বন্ধ করার ঘোষণা দেয়। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রত্যক্ষদর্শীরা মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দেখার কথা জানিয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় অঞ্চলের সম্পদশালী দেশগুলোর বিভিন্ন রাজধানীতে আঘাত হেনেছে, যাতে অন্তত একজন নিহত হয়েছে। এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, টার্কিশ এয়ারলাইনস, নরওয়েজিয়ান, এয়ার আলজেরি এবং লুফথানসার মতো বিমান সংস্থাগুলো ব্যাপক হারে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
আকাশপথ বন্ধের চিত্র:
ইরান: হামলার শুরুতেই দ্রুত আকাশপথ বন্ধ করে দেয় ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশপথ বন্ধ থাকবে।
ইসরায়েল: দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেজেভ বেসামরিক ফ্লাইটের জন্য আকাশপথ বন্ধের ঘোষণা দেন।
কাতার: সাময়িকভাবে আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইরাক: রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত: দেশটি আংশিক ও সাময়িকভাবে তাদের আকাশপথ বন্ধ রাখার কথা জানিয়েছে।
সিরিয়া: ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় আকাশপথ ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সিরিয়া।
জর্ডান: জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাষ্ট্রের আকাশ রক্ষায় মহড়া চালাচ্ছে।
কুয়েত: দেশটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।
ফ্লাইট বাতিলের তালিকা:
কাতার এয়ারওয়েজ: দোহা থেকে সব ফ্লাইট স্থগিত করেছে।
রাশিয়া (রোসাভিয়াতসিয়া): পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েল ও ইরানে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল।
এয়ার ইন্ডিয়া: মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস: সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, দোহা এবং কুয়েতে ফ্লাইট স্থগিত করেছে।
টার্কিশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যের ১০টি দেশে ফ্লাইট স্থগিত। লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্ডানে ২ মার্চ পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
এয়ার ফ্রান্স: দুবাই, রিয়াদ ও বৈরুত এবং রোববার পর্যন্ত তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ: ৪ মার্চ পর্যন্ত তেল আবিব ও বাহরাইনে কোনো ফ্লাইট চলবে না। শনিবার আম্মানগামী ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।
সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস: ৭ মার্চ পর্যন্ত তেল আবিবের ১৪টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া জুরিখ থেকে দুবাইগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে।
লুফথানসা: তেল আবিব, বৈরুত, আম্মান, এরবিল এবং তেহরানের ফ্লাইট ৭ মার্চ পর্যন্ত বাতিল করেছে।
এয়ার আলজেরি: আম্মান, দুবাই ও দোহার ফ্লাইট স্থগিত করেছে।
নরওয়েজিয়ান: ৪ মার্চ পর্যন্ত দুবাইগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, শনিবার দুপুর সাড়ে ১২টা (গ্রিনিচ মান সময়) পর্যন্ত বিশ্বজুড়ে ১১ হাজার ২০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











