ঢাকা, মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ ১৯:৩৭:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪১ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

অভিনেতা সোহেল খান ও দীপা খন্দকার।

অভিনেতা সোহেল খান ও দীপা খন্দকার।

ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন অভিনেতা সোহেল খান। পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে অপেক্ষা করছিল গাড়ি। কিন্তু শুটিংয়ে আর যাওয়া হয়নি তার। শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই হঠাৎ থেমে যায় জীবনের পথচলা। সহকর্মী সোহেল খানের এমন আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল সোহেল খানের। তবে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন দীপা খন্দকার। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আহা কী দারুণ। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর ১ মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’

পোস্টের শেষে প্রয়াত অভিনেতার আত্মার শান্তি কামনা করে দীপা লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

সোহেল খানের এমন আকস্মিক প্রয়াণে শোকাহত তাঁর সহকর্মী ও ভক্তরা। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত শুটিংয়ে যেতে না পারার এই ঘটনা সহকর্মীদের মনে গভীর বেদনার স্মৃতি হয়ে থাকবে।