আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
ফাইল ছবি।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আজ এ দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।
এছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও দাম বহাল থাকবে।
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- বাজারে আগুন, সংসারে টান: স্বস্তি ফিরবে কবে?
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল
- শরীয়তপুর: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ
- ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
- ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে
- শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
- আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই
- এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
- যে শহরে নিঃশ্বাস নেয়াও ঝুঁকির, সেই ঢাকার ভবিষ্যৎ কোথায়?
- চার্লিস এঞ্জেলস: তিন সুন্দরীর গোয়েন্দাগিরি, ৫০ বছর পূর্ণ
- ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস
- ডেঙ্গুতে নারী পুলিশ সাঈদা আক্তারের মৃত্যু
- গীতা দত্ত: যে কণ্ঠে মিশে ছিল আনন্দ ও বিরহ. জন্মদিনে শুভেচ্ছা
- বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে এশিয়ার যেসব শহর
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা
- নদী, পাট আর পল্লিকবির স্মৃতিমাখা ফরিদপুর
- হাটহাজারীর মিষ্টি লাল মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে
- শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
- পাঁচশ বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে বাঘা শাহী মসজিদ
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে











