ঢাকা, মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ ১৯:২৫:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক ও শ্রমিক দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনায় এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা মজুরি প্রস্তাব করেছে। বিপরীতে শ্রমিকপক্ষ প্রস্তাব করেছে ২২ হাজার টাকা।

আজ মঙ্গলবারও (২৪ নভেম্বর) আলোচনার ফাঁকে বিকেলে প্রেস ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান।

এর আগে, গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

তবে, গতকাল সোমবার তৃতীয় সভায় মালিক পক্ষের প্রস্তাব ও আলোচনা পেরিয়ে শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা চাওয়া হয়। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। যা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হয়।

এদিকে, সৈয়দ আজাদ সুবহানী ব্রিফিংয়ে জানান মজুরি কাঠামো নির্ধারণে বৈশ্বিক পরিস্থিতি ও মালিকপক্ষের সক্ষমতাও বিবেচনা করা হচ্ছে।