হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
প্রতীকী ছবি।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এ সময় নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। এ সময় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়কালে সন্দেহজনক হামে মোট এক হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
- আসছে শীত, নারীদের ত্বকের যত্নে কী করবেন
- শেখ হাসিনার ফেরা: নিরাপত্তা, আইন ও রাজনৈতিক সংযম
- বাজারে আগুন, সংসারে টান: স্বস্তি ফিরবে কবে?
- ‘এক মিনিটেই বিদায়’, সোহেলের মৃত্যুতে দীপার আবেগঘন পোস্ট
- শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০
- একদিনের জীবনেও ফুলের হাসি, সারাজীবনেও মানুষের অশান্তি
- হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল
- শরীয়তপুর: ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ
- ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ
- ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে পঞ্চম স্থানে
- শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ
- আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই
- এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
- স্নাতক পাসে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কুয়াশায় বন্ধ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু
- যে শহরে নিঃশ্বাস নেয়াও ঝুঁকির, সেই ঢাকার ভবিষ্যৎ কোথায়?
- চার্লিস এঞ্জেলস: তিন সুন্দরীর গোয়েন্দাগিরি, ৫০ বছর পূর্ণ
- ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস
- ডেঙ্গুতে নারী পুলিশ সাঈদা আক্তারের মৃত্যু
- গীতা দত্ত: যে কণ্ঠে মিশে ছিল আনন্দ ও বিরহ. জন্মদিনে শুভেচ্ছা
- বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে এশিয়ার যেসব শহর
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বেড়েছে ৩১৪৯ টাকা
- নদী, পাট আর পল্লিকবির স্মৃতিমাখা ফরিদপুর
- হাটহাজারীর মিষ্টি লাল মরিচ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে
- শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
- পাঁচশ বছরের ঐতিহ্য বুকে নিয়ে দাঁড়িয়ে বাঘা শাহী মসজিদ
- শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা ৮টিতে







