ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২২:০০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

 খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যশোর রেলওয়ে জংশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর রেলস্টেশনের প্রবেশ মুখে ৩ নম্বর লাইনে যাওয়ার সময়ে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছে ১ নম্বর লাইন থেকে ৩ নম্বর লাইনে যাচ্ছিল। এসময় লাইনচ্যুত হয় ট্রেনটি।