`গুগল মিট`এ যোগ হলো নতুন ফিচার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
মহামারি করোনার সময়ে হোম অফিসের কারণে অন্যতম ভিডিও কলিং অ্যাপ গুগল মিটের ব্যবহার দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। এর চাহিদা দিন দিন আরো বাড়ছে। এই চাহিদার কারণে গুগল মিট অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট নামের একটি ফিচার নিয়ে এসেছে।
ভিডিও কলের সময়ে আলোর সমস্যা দূর করার জন্য এই ফিচার আনা হয়েছে। এর সাহায্যে ভিডিও কলের সময় পুওর লাইটিংয়ের বা আলোক স্বল্পতা সমস্যার সমাধান হবে। ভিডিও কলের সময় কোনো ব্যবহারকারীর আলোর ব্রাইটনেস কম থাকলে, এই ফিচারের মাধ্যমে নিজে থেকেই সেটি ঠিক হয়ে যাবে।
এর ফলে ভিডিও কলের সময়ে কম আলো, আলোর উজ্জ্বলতা, ভিজিবিলিটি এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। গুগল ওয়ার্কস্পেস, জি স্যুট বেসিক এবং বিজনেস কাস্টমাররা এই নতুন ফিচারের সুবিধা পাবেন।
গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যাবহার করার জন্য প্রথমেই মোর অপশনে ক্লিক করতে হবে, তারপর সেটিংসে গিয়ে ভিডিও অপশন ক্লিক করতে হবে। এবার সেখানে থাকা অ্যাডজাস্ট ভিডিও লাইটিং -এ ক্লিক করতে হবে।
ভিডিও লাইট অ্যাডজাস্টমেন্ট অন করা হলেই গুগল মিট পুওর লাইটিংয়ের সমস্যার সমাধান করতে শুরু করবে। ভিডিও কলের সময়ে নিজে থেকেই ডিভাইজের ব্রাইটনেস বেড়ে ভিজিবিলিটি ঠিক হয়ে যাবে।
সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে গুগল মিটের এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট চালু করা হয়েছে। এই নতুন ফিচার অটোমেটিক লাইটিং অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করার জন্য ৬৪ বিটের অপারেটিং সিস্টেমের প্রয়োজন। এই ফিচারটির কারণে ব্যবহারকারীদের কাছে গুগল মিট আরও জনপ্রিয়তা পাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

