ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১০:২৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

 ডেল্টা ধরনের বিরুদ্ধে ৭০ শতাংশ কার্যকর ‘স্পুটনিক লাইট’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে রাশিয়ার স্পুটনিক লাইট টিকা ৭০ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে বলে দাবি করা হয়েছে।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) বুধবার এ তথ্য জানায়। খবর রয়টার্স, এনডিটিভির।

 ‘স্পুটনিক-ভি’ টিকার একটি সংস্করণ ‘স্পুটনিক লাইট’। ‘স্পুটনিক-ভি’ দুই ডোজের টিকা। অন্যদিকে ‘স্পুটনিক লাইট’ এক ডোজের টিকা। এ টিকার অর্থায়নে রয়েছে আরডিআইএফ।

আরডিআইএফের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বলেন, আমি আশা করছি করোনা থেকে সুরক্ষার জন্য রাশিয়ার প্রধান টিকা হবে স্পুটনিক লাইট।

বিশ্বে স্পুটনিক লাইট বাজারজাত করে আরডিআইএফ। সংস্থাটি জানায়, গামালিয়া ইনস্টিটিউটের দেওয়া তথ্য পিয়ার রিভিউর অপেক্ষায় রয়েছে। সেখানে এক ডোজের স্পুটনিক লাইটের টিকা নেওয়া ২৮ হাজার ব্যক্তির তথ্য রয়েছে।

এক ডোজের স্পুটনিক লাইট ভ্যাকসিন ১৫টির বেশি দেশে অনুমোদন দেওয়া হয়েছে।