অক্সফোর্ডের টিকা ব্রিটেনে অনুমোদনের সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা এখনো পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেডিসিন এজেন্সি। সংস্থাটি বলছে, ২৮ ডিসেম্বরের ভেতর এটি অনুমোদন পেতে পারে।
তবে দ্য গার্ডিয়ান নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ডিসেম্বরে ভ্যাকসিনটির অনুমোদন পাওয়ার বিষয়ে নিশ্চয়তা মিলছে না। জানুয়ারি লেগে যেতে পারে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয়। ৮ ডিসেম্বর দেশটিতে এই টিকার প্রয়োগ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়ে তার প্রয়োগ শুরু করেছে।
কিন্তু যে অক্সফোর্ডের টিকা নিয়ে অনেক আশা ছিল, তার কোনো খবর নেই।
সম্প্রতি যুক্তরাজ্য ও রাশিয়ার বিজ্ঞানীরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক-ভি টিকার সম্মিলিত পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে।
বিবিসি জানিয়েছে, এভাবে মানবদেহে কভিড-১৯ এর বিরুদ্ধে অধিকতর অ্যান্টিবডি তৈরি হয় কি না, সেটি দেখতে চান দুই দেশের গবেষকেরা।
রাশিয়ায় ওই পরীক্ষা চালানো হবে এবং ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তিরা ‘ট্রায়ালে’ অংশ নেবেন। তবে ঠিক কত মানুষের ওপর এই পরীক্ষা চালানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুইটি একই ধরনের টিকার সংমিশ্রণে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় অধিকতর উন্নতি হতে পারে।
অক্সফোর্ড তাদের টিকার অন্তর্বর্তীকালীন পরীক্ষার ফল প্রকাশ করে জানিয়েছে, তাদের টিকা মানুষের জন্য নিরাপদ এবং করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করতে গড়ে ৭০ শতাংশ কার্যকর।
তবে গবেষকেরা এখনো বয়স্কদের ওপর অক্সফোর্ডের টিকার কার্যকারিতার তথ্য সংগ্রহ করছে।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











