অগ্নিদগ্ধ ৩ কলেজছাত্রীর একজন মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
নাটোরে জ্যোতি ছাত্রী নিবাসে কেরোসিন চুলা বিস্ফোরণে অগ্নিদগ্ধ এন এস সরকারি কলেজের তিন ছাত্রীর মধ্যে সানজিদা ইয়াসমিন সন্ধ্যা নামে একজন মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায।
নিহত সানজিদা নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বিলশা গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে ও নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইছাহাক আলী জানান, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মারা যায়।
সানজিদার বাবা কৃষক সাহাবুল ইসলাম জানান, তিনি তার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। স্বপ্ন দেখতেন তার মেয়ে একদিন সরকারের বড় কর্মকর্তা হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে চলেই গেল পৃথিবী ছেড়ে।
গত ২৭ জুন সকালে নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় জ্যোতি ছাত্রী নিবাসে দুই সহপাঠী শামিমা ও ফাতেমাতুজ্জোহার সঙ্গে কেরোসিনের চুলায় রান্না করছিল সানজিদা। এ সময় হঠাৎ চুলাটি বিস্ফোরিত হলে ওই তিন ছাত্রী দগ্ধ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সানজিদা ও শামিমাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সানজিদাকে ঢামেকের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



