অনলাইনে হয়রানি, পুলিশে অভিযোগ করলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৬ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন অনলাইনে হয়রানির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। ইনস্টাগ্রামে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও অশালীন কনটেন্ট ছড়ানোর অভিযোগে তামিলনাড়ুর ২০ বছরের এক তরুণীর বিরুদ্ধে কেরালা সাইবার ক্রাইম পুলিশে লিখিত অভিযোগ করেছেন তিনি। খবর ইন্ডিয়াডটকমের।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে অনুপমা লিখেছেন, ‘কিছুদিন আগে জানতে পারি, একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার ও আমার পরিবারের সম্পর্কে ভয়াবহভাবে মিথ্যা ও অনুচিত বিষয় পোস্ট করা হচ্ছে। এমনকি আমার বন্ধুবান্ধব ও সহশিল্পীদের ট্যাগ করে বিকৃত ছবি ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছিল। এমন লক্ষ্য করে অপমান করা সত্যিই মানসিকভাবে কষ্টদায়ক।’
অনুপমা পরমেশ্বরন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অনুপমা পরমেশ্বরন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অনুপমা আরও বলেন, ‘স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের অধিকার কারও অন্যকে হয়রানি, অপমান বা ঘৃণা ছড়ানোর অনুমতি দেয় না। অনলাইনে প্রতিটি কাজেরই ছাপ থেকে যায় এবং এর জন্য একদিন জবাবদিহি করতে হয়।’
অনুপমা জানান, অভিযুক্ত তরুণী নাকি একাধিক ভুয়া আইডি খুলে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছিলেন। তবে অভিযুক্তের অল্প বয়সের কথা ভেবে তাঁর নাম প্রকাশ করেননি অভিনেত্রী। বরং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে চান তিনি।
১৯৯৬ সালের ১৮ ফেব্রুয়ারি কেরালার ইরিঞ্জালাকুডায় জন্ম অনুপমা পরমেশ্বরনের। ২০১৫ সালে মালয়ালম সুপারহিট ছবি ‘প্রেমাম’-এর মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর মালয়ালম, তামিল ও তেলুগু ভাষার বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।
২০২৫ সালে তাঁর হাতে থাকা কাজের মধ্যে রয়েছে ‘বাইসন কালামাডান’, ‘দ্য পেট ডিটেকটিভ’, ‘পরাধা’ ও ‘ড্রাগন’।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








