অনিয়মে জড়িত হলেই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আগামী ২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষক অনিয়ম করলে তাকে সাময়িক বরখাস্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনিয়মে জড়িত শিক্ষক বেসরকারি স্কুলের হলে তার এমপিও বাতিল করা হবে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, গতবার যে পদ্ধতি গৃহীত হয়েছিল তার ফলে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবারও আমরা আশা করছি এ বছর কোন প্রশ্নপত্র ফাঁস হবে না। কেউ যদি গুজব রটায়, সেই গুজবে যাতে কেউ কান দেবেন না। অভিভাবক এবং পরীক্ষার্থীর কেউ যাতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে প্রতারিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
দীপু মনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসনগ্রহণ করতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রবেশ পত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।
এবার আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র ও ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী রয়েছে। এবারে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তিন হাজার ৪৯৭ ও মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি।
এদিকে, পরীক্ষায় রাজধানীজুড়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ সম্পূণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ আদেশ আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার দিনগুলোতে বলবত থাকবে।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







