ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ২:৫০:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

অনুপ্রবেশকালে বেনাপোলে নারী-শিশুসহ আটক ৩২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩২ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) ভোরে আটককৃতদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও দুই জন শিশু আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৯ বিজিবির বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হোসেন বলেন, ভারত থেকে অবৈধপথে নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আজ ভোরে বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান চালায়।  অভিযানে ৩২ জনকে আটক করা হয়। এদের বাড়ি বাগেরহাট, মুন্সীগঞ্জ ও মোড়লগঞ্জের বিভিন্ন এলাকায় বলে দাবি করে আটক ব্যক্তিরা।

আটক জরিনা বেগম (৩৫) বলেন, দীর্ঘদিন ধরে তারা ভারতের ব্যাঙ্গলুরু শহরে বসবাস করছেন। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে পুলিশ তাদের ভয়ভীতি দেখিয়ে আটক করে দেশে ফেরত পাঠায়।

আটক আলমগীর খান (৪৫) বলেন, আমরা একই পরিবারের ৭ জন দীর্ঘদিন ব্যাঙ্গলুরে বসবাস করছি। স্ত্রী-বোনসহ বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করতাম। ভারতীয় পুলিশ ভয়ভীতি দেখিয়ে তাদের বাংলাদেশে ফিরে যেতে বলে। পরে বিএসএফের কাছে তুলে দেয় তারা। বিএসএফই সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।


-জেডসি