অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল শুরু আজ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:০২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
আজ থেকে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব।
এবারের টুর্ণামেন্ট নিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডাও আত্মবিশ্বাসী। নিজের দেশের মাটিতে সেরা খেলাটাই খেলতে চায় তার দল।
টুর্নামেন্ট নিয়ে শনিবার অধিনায়ক মারিয়া মান্ডা ও সহকারী অধিনায়ক আঁখি খাতুনের কণ্ঠে ছিল একই সুর। তারা বলেন, দেশের মাটিতে খেলা। এবারও ভালো খেলে বাছাই পর্ব পার হতে চাই। যেহেতু দেশের মাটিতে খেলা দর্শক আমাদের কাছে ভালো কিছু আশা করে। দোয়া করবেন, আমরা যেন সেটা পূরণ করতে পারি।
মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন মনে করেন, তার দলের শক্তি আগের চেয়ে অনেক বেশি।
অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ আজকে শুরু হলেও বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে ১৭ সেপ্টেম্বর বাহরাইনের বিরুদ্ধে। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ লেবানন। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৩ সেপেটম্বর ভিয়েতনামের সঙ্গে।
ঢাকায় হবে প্রথম পর্বের এফ গ্রুপের খেলা। বাংলাদেশ, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লেবানন খেলবে ঢাকার গ্রুপে।
দুই বছর আগে এই টুর্নামেন্টের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ উঠেছিল চূড়ান্ত পর্বে। এবার ফরম্যাটে পরিবর্তন আসলেও বাংলাদেশের মেয়েদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। এবারও মারিয়া-আঁখিরা চূড়ান্ত পর্বে চোখ রেখেই মাঠে নামছেন। সাফের ফাইনাল খেলে আরেকটি স্বপ্ন নিয়ে এএফসির টুর্নামেন্ট শুরু করছেন লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা।
মেয়েদের এই টুর্নামেন্টে এবার দল বাড়ায় ফরম্যাটেও পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগের আসরে গ্রুপ চ্যাম্পিয়নরা উঠেছিল চূড়ান্ত পর্বে। এবার চূড়ান্ত পর্বে যেতে দুটি ধাপ পার হতে হবে দলগুলোকে।
প্রথম রাউন্ডের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ৮ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ২ গ্রুপে। সেখান থেকে চারটি দল উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বের আয়োজক এবারও থাইল্যান্ড। স্বাগতিক থাইল্যান্ড এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি খেলবে শিরোপা নির্ধারণী পর্বে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











