অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম আসর বাংলাদেশে
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
আইসিসি বিশ্বকাপ-২০২৩ এর আয়োজক দেশ এশিয়ান জায়ান্ট ভারত। আসন্ন এ বিশ্ব আসরের বেশ কয়েকটা ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। অর্থাৎ ২০১১ সালের ন্যায় ২০২৩ বিশ্বকাপেরও সহ-আয়োজক হতে চায় বাংলাদেশ। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফিরে মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘চেষ্টা করছি, যদি আমাদের নতুন স্টেডিয়ামটি রেডি করতে পারি, তাহলে বলার জন্য সহজ হবে। নতুন স্টেডিয়ামে কিছু খেলা নিয়ে আসব। তবে সম্ভাবনা আছে, একেবারে যে নেই এমনটা না। তবে এটা নিয়ে ওদের কারও সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি।’
এদিকে আগামী ২০২১ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, এবারই যেটা প্রথম হতে যাচ্ছে ২০২১ সালে। এটা হবে আটটি দলক নিয়ে। অনূর্ধ্ব-১৯ বলতে আমাদের কোনও দল নেই। বিশ্বকাপটা বাংলাদেশেই হবে ২০২১ সালে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গে পাপন বলেন, ‘আমাদের একটি পর্যবেক্ষণ দল যাবে ওখানে। পর্যবেক্ষণ দলের দেয়া রিপোর্টের ওপর সব কিছু নির্ভর করছে। নিরাপত্তা দল যাচ্ছে, আমরা যতটা শুনেছি যে একটু দেরি করতে হচ্ছে। কারণ ওরা একটি চিঠি দিয়েছে যে, ১৭ তারিখে দল যাবে। এরপর পর্যবেক্ষণ দলের রিপোর্ট পাওয়ার পর আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারব।’
সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ক্লিয়ারেন্স পেলেই নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৭ দল পাকিস্তান সফরে যাবে বলে জানান পাপন।
এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি সৌরভ গাঙ্গুলীর প্রসঙ্গে বিসিবি বস জানান, এটা বাংলাদেশের জন্য খুব ভালো খবর। গাঙ্গুলী দায়িত্ব নেয়ায় বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালোই হবে।
আদতে, বহির্বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের যতজন শুভাকাঙ্ক্ষী আছেন, তারমধ্যে সৌরভ গাঙ্গুলী অন্যতম। সেই দাদাই এখন প্রতিবেশি ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান। তাই পাপনের মত ভালো কিছুরই আশা করতেই পারে বাংলাদেশ।
-জেডসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











