অন্তরঙ্গ হওয়ার খবরও জেনে যাচ্ছে ফেসবুক!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ফেসবুক অ্যাকাউন্ট মানুষের ব্যক্তিগত বিষয়। তবে ফেসবুক জগতের বাইরে বাস্তব জীবনে মানুষের অনেক ব্যক্তিগত বিষয় থাকে। আর সেসব তথ্যও ব্যবহারকারীর অজান্তেই চলে যাচ্ছে ফেসুবকের হাতে। শুধু তাই নয়, আপনি কখন আপনার সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ হচ্ছেন সে খবরও জেনে যাচ্ছে ফেসবুক।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের হাতে মানুষের অন্তরঙ্গ হওয়ার এ খবর পৌঁছে দিচ্ছে দুটি অ্যাপস। মূলত ‘মায়া’ ও ‘মিয়া ফেম’ নামে দুটি অ্যাপসের বিরুদ্ধেই মানুষের একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুককে পাচারের অভিযোগ উঠেছে। এ দুই অ্যাপসই মেয়েদের মাসিক চক্রের হিসাব রাখে।
সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য তুলে এনেছে যুক্তরাজ্যভিত্তিক প্রাইভেসি বা গোপনীয়তা নজরদারি ভিত্তিক প্রতিষ্ঠান প্রাইভেসি ইন্টারন্যাশনাল (পিআই)।
পিআই এর গবেষণা প্রতিবেদনে বলা হয়, অনেক নারীই মাসিক চক্রের হিসাব রাখতে অ্যাপস ব্যবহার করেন। এ অ্যাপস ইনস্টল দেওয়ার সময় ব্যবহারকারী নারীকে অনেক ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলা হয়। এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে সঙ্গীর সঙ্গে শেষ কবে অন্তরঙ্গ হয়েছে, কোন ধরনের জন্মনিরোধক ব্যবহার করছে সে তথ্যও চাওয়া হয়। আর এ ধরনের স্পর্শকাতর তথ্য অ্যাপসগুলো ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ব্যবহার করে ফেসবুকে জানায়।
আর এ ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট এসব তথ্য দিয়ে অ্যাপস ডেভেলপারদের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ তৈরি, তথ্য বিশ্লেষণ ও অ্যাপ থেকে অর্থ আয়ের সুযোগ করে দেয়। এর ফলে বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট শ্রেণির ব্যক্তির কাছে তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেখাতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান পিআই দাবি করেছে, মোবাইল ফোনে ‘মায়া’ ও ‘মিয়া ফেম’ অ্যাপ ডাউনলোড করে তা ইনস্টল করার সময় ফেসবুককে এ অ্যাপস দুটি তথ্য শেয়ার করে। যদিও এ অ্যাপস দুটিতে ব্যবহারকারী তার গোপনীয়তার নীতিমালা ঠিক করতে পারেন, তবে অধিকাংশ ব্যবহারকারীই তা লক্ষ্য করেন না। আর এ সুযোগটাই নিচ্ছে অ্যাপস দুটি।
নাম না প্রকাশ করার শর্তে ফেসবুকের এক মুখপাত্র এ অভিযোগ স্বীকার করেছেন। তবে স্পর্শকাতর এসব তথ্যে বিজ্ঞাপনদাতাদের ঢোকার সুযোগ নেই বলেও দাবি করেছেন।
ফেসবুকের বিরুদ্ধে আগেও কয়েকবার ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল। সবচেয়ে বড় অভিযোগ ওঠে গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়। গত জুলাই মাসে প্রাইভেসি লঙ্ঘনের দায়ে ফেসবুককে ৫০০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

