‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪০ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
টলিপাড়ার সম্পর্কের ভাঙা-গড়ার খেলায় এবার নাটকীয় মোড় নিলেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। কিছুদিন আগেই পরিচালক স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটার খবর জানিয়েছিলেন তিনি। মানসিক নির্যাতনের অভিযোগ তুলে 'অসুস্থ দাম্পত্য' থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছিলেন রিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই, জানিয়েছিলেন দুই সন্তানকে নিয়ে একাই থাকবেন। তবে দাম্পত্যের এক যুগ পেরিয়ে এবার সব বিবাদ-বিচ্ছেদ ভুলে উল্টো সুর গাইলেন রিয়া।
১২তম বিবাহবার্ষিকীতে রিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, ভাঙা সংসার জোড়া লেগেছে। সব তিক্ততা ভুলে ফের স্বামীর হাত ধরেছেন তিনি। সেই পোস্টে স্বামীর কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
রিয়া তার পোস্টে লিখেছেন, ‘না, হাত ছেড়ে যেতে পারিনি র এই জীবনে যাবো না। সাত জনম ধরে একে অপরকে জ্বালাবো আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন, ১২ বছর একসাথে পথ চলা! অনেক খারাপ কথা ও অন্যায় করেছি সামাজিকভাবে, প্লিজ ক্ষমা করে দিও।’
তার কথায়, ‘আজকের দিনে এই টুকুই চাওয়া। ভালো থাকো, সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো, বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










