অপরাজিত চ্যাম্পিয়ন বাংলার কিশোরীরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৫৯ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার
স্বাগতিক হংকংকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক করেন তহুরা।
এর আগে অনূর্ধ্ব-১৫ মেয়েদের চার জাতি জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবল কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও ইরানের বিপক্ষে গোল উৎসবে মেতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তহুরা-শামসুন্নাহাররা।
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জয় পায় বাংলাদেশ। পরে ইরানকে ৮-১ গোলে হারায় লাল-সবুজের এই দলটি।
প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোল বিধ্বস্ত করার পর ইরানকেও ৮-১ গোল হারিয়ে শিরোপার প্রহরই গুনছিল বাংলার মেয়েরা।
ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল তহুরা। ফাইনালেও হ্যাটট্রিক তার। একটি করে গোল করেছে সাজেদা, শামসুন্নাহার ও আনুচিং মোগিনির। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৩-০ গোলে।
এই টুর্নামেন্টে যে চার দেশ অংশ নিয়েছিল, তাদের মধ্যে নারী ফুটবল র্যাঙ্কিংয়ের বাংলাদেশের স্থান সবার পরে। মালয়েশিয়া ছিল ২২ ধাপ এগিয়ে। ইরান ৪৪ ধাপ। ৩১ ধাপ এগিয়ে ছিল হংকং। কিন্তু এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে, র্যাঙ্কিং তাদের কাছে মাথা ঘামানোর কোনো বিষয় নয়।
গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশের মেয়েরা এর আগে এএফসি আঞ্চলিক টুর্নামেন্টে দুবার শিরোপা জিতেছে। ২০১৫ সালে নেপাল থেকে আর ২০১৬-তে তাজিকিস্তান থেকে এসেছিল সেই সুসংবাদ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











